সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কোনো শক্তিই ডিসেম্বরে জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
কোনো শক্তিই ডিসেম্বরে জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না: নৌমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কোনো শক্তিই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন। বিএনপি-জামাত এখন ড. কামাল হোসেনের উপর ভর করেছে। তারা যত ষড়যন্ত্রই করুক নির্বাচন হবে।
আজ বৃহস্পতিবার মাদারীপুরের নয়াচরে ‘ড্রেজার বেইজ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে একই সময়ে শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের দ্বার উদঘাটন করেন এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।