বিজ্ঞান ও প্রযুক্তি

কোরবানির হাটে জায়গা খুঁজে দেবে ‘পার্কিং কই’

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঈদ উপলক্ষে কোরবানির হাটের যানজট কমাতে কোরবানির পশু পার্কিং খোঁজার সুবিধা দেবে ‘পার্কিং কই’ অ্যাপ।
ঢাকার আশেপাশের ৮টি গরুর হাটের পাশে গাড়ি পার্কিং খোঁজার সুবিধা পাওয়া যাবে। যেমন আফতাব নগর, গাবতলি, বকশি বাজার ইত্যাদি। পাশাপাশি যারা ঈদে বাড়ি যাবে তাদের গাড়ি নিরাপদে রাখার ব্যবস্থাও করছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে পার্কিং কইয়ের প্রতিষ্ঠাতা রাফাত রহমান জানান, কোরবানির ঈদ উপলক্ষে  পার্কিং জোনগুলাতে রাইড শেয়ারিং কোম্পানির গাড়ির জন্য ৩০ শতাংশ ছাড় দেবে পার্কিং কই।
অ্যাপটিতে নিবন্ধন করলেই আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে গাড়ি পার্কিংয়ের উপযোগী জায়গার সন্ধান পাওয়া যাবে। নির্ধারিত পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন বাসা বা অফিসের গ্যারেজেও গাড়ি রাখার সুযোগ মিলবে।
আশপাশের খালি পার্কিংয়ের সন্ধান দেওয়ার পাশাপাশি সেখানে যাওয়ার পথও প্রদর্শন করবে অ্যাপটি। এ জন্য পার্কিংয়ের অবস্থান ও সময় অনুযায়ী প্রতি ঘণ্টায় খরচ হবে ১০ থেকে ৩০ টাকা। চাইলে দিন বা মাসিক চুক্তিতেও পার্কিং ভাড়া নেওয়া যাবে এবং ঈদের সময় সাপ্তাহিক চুক্তিতেও পার্কিং ভাড়া নেয়া যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করতে হবে এই ঠিকানায়।