সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

কেরানীগঞ্জে সাংবাদিকদের নামে মামলায় বাঘা প্রেস ক্লাবের প্রতিবাদ

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
কেরানীগঞ্জে সাংবাদিকদের নামে মামলায় বাঘা প্রেস ক্লাবের প্রতিবাদ

বাঘা প্রতিনিধি:

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে কারাগারে প্রেরণ ও পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজশাহীর বাঘা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছ। শনিবার বিকেল ৪টায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আবদুল লতিফ মিঞা। ক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য দেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শিক্ষক আমানুল হক আমান, অর্থ সম্পাদক ও উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি লালন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও নয়াদিন্ত প্রতিনিধি আসলাম আলী, প্রচার সম্পাদক ও সংগ্রাম প্রতিনিধি আশরাফুল আলম, তথ্য ও প্রকাশনা সম্পাদক আবদুস সালাম, সদস্য ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলন, সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং দিনকাল প্রতিনিধি ফজুলুর রহমান, সদস্য ও আমাদের সময় প্রতিনিধি শাহানুর রহমান বাবু, কামরুজ্জামান রিপন, জহুরুল ইসলাম, আব্দুর কার্দে নাহিদ, আবদুল হানিফ, আবুল কালাম মিঠু, জহুরুল হক, কামরুল হাসান প্রমুখ।

সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত সাংবাদিকের মুক্তির দাবি জানানো হয়।

স/শা