সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কলকাতার বিজেপি দফতর

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কলকাতার বিজেপি দফতর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোজভ্যালি কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকেই উত্তপ্ত কলকাতা মহানগর৷ রাজ্য বিজেপির সদর দফতরের সামনে তৃৃণমূল কর্মীরা মারমুখী হয়ে ওঠেন৷বিজেপি কর্মীদের উপরে হামলার হয়৷ বেশ কয়েকজন জখম হয়েছেন৷পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলেও তাদের রেয়াত করেনি তৃণমূল কর্মীরা৷

একসময় বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘিরে নেওয়া হয়৷ পালটা অবস্তান শুরু করে বিজেপি সমর্থকরা৷তৃণমূলের দাপটে সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রবল যনজট বেধে যায়৷নতুন করে বিজেপি দফতর আক্রমণ করা হয়৷ শুরু হয় ইট বৃষ্টি৷সংঘর্ষ থামাতে নাামানো হয় সিআরপিএফ৷ রাজনৈতিক দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

  • bjp-attack

rahul-1

tmcp-attack

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর বিজেপি সদর দফতরে হামলা৷ লাঠিসোটা নিয়ে একদল হামলা চালায় বলে অভিযোগ৷ শুরু হয় ইট বৃষ্টি৷ একাধিক বিজেপি কর্মীদের মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে৷ জোড়াসাঁকো থানার পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷ পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ছেড়ে কথা বলা হবে না প্রচ্ছন্ন হুমকি রূপা গঙ্গোপাধ্যায়ের৷ বিজেপি কর্মীদের সংযোত থাকতে নির্দেশ দিলেন রাহুল সিনহা৷

bjp-car-attack

সময় যত এগিয়েছে নিজেদের কর্মী সমর্থকদের ভিড় বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে বিজেপি দফতরে হাজির হয় বিজেপি কর্মীরা৷ দফতর থেকে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে তারা৷বিজেপি দফতরের খুব কাছে রাস্তাতে ধর্ণায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ ঘটনায় আহত হন জোড়াসাঁকো থানার ওসি৷

‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পরিকল্পনা করে বিজেপির প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের ১৫ হাজার কর্মী৷ এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? তাঁকেই সমস্ত জবাব দিতে হবে৷ তিনি এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী৷’’ দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থ নাথ সিং৷