সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

কুষ্টিয়া ও কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ মাদক ব্যবসায়ী

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৮২ মিনিট পড়া
কুষ্টিয়া ও কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ মাদক ব্যবসায়ী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুরে ও ঢাকার কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (১১ জুলাই) ভোররাতে উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচরসংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত ফুটু ওরফে মোন্না রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে এবং রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‍্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কম্পানি কমান্ডার মোহাইমিনুলের ভাষ্যমতে, একদল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচরসংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য কর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। এ সময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে বিদেশি-দেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে র‍্যাব দাবি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে

ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে  মো. নুরা ওরফে নুরু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (১১ জুলাই) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার ডায়মন্ড মেলামাইন কারখানার সামনে এ ‌’বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত নুরু একজন মাদক ব্যবসায়ী।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।