লাইফ স্টাইল

কুম্ভের চাকরি হতে পারে, প্রেমে সাড়া পাবেন কর্কট

নিউজ ডেস্ক১১ মে ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চ্যত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা  ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র, শুক্র। আপনার শুভ সংখ্যা ২, ৬। শুভ বার সোমবার, শুক্রবার। শুভ রত্ন মুক্তা, হীরা।

 

মেষ রাশি(২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না।  বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।  সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা  করুন। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে।  যৌথ ও অংশীদারী কারবারে সুফল পাবেন। পারস্পারিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম, ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। আপনজনেরা কেউ শত্রুতা করতে পারে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। চাকরীজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের কোনো ধরনের ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।  আপনজনের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

সিংহ রাশি (২০ জুলাই-২১ আগস্ট)

বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসস্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্ম উৎসাহবোধ করবেন।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধারের চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। পুরানো কোনো ব্যধি নতুন করে দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আর উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। কর্মসংস্থান অথবা উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে।  জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে।

সূত্র: এনটিভি