জাতীয়

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
রোববার (১৭ মার্চ) বিকেলে রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম এ কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। কমিটির অন্যরা হলেন চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।

তদন্ত কমিটির প্রধান আনিসুর রহমান বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছেন, রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটনা ঘটেনি। কী কারণে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হলো, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে।

ট্যাগ: