সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ: ব্যারিস্টার রুমিন

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ: ব্যারিস্টার রুমিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। যদি কেউ কিংস পার্টি করতে চায়, তবে সেটি মানুষ গ্রহণ করবে কি, করবে না এই স্বাধীনতা জনগণের হাতে ছেড়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন রুমিন।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা এ অভিমত ব্যক্ত করেন।

ব্যারিস্টার রুমিন বলেন, বাংলাদেশে কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায়, সেটা কিন্তু তরুণ প্রজন্মের দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে। মানুষ এখন নতুন ভাবে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে। কোনো বিশেষ দলের লেজুড়বৃত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারি ছত্র-ছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয়, সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি সাধারণ মানুষই নির্ধারণ করবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

সূত্র: যুগান্তর