সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

‘কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার স্বপ্ন কখনই পূর্ণ হবে না’

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
‘কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার স্বপ্ন কখনই পূর্ণ হবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে এই ভূখণ্ডকে ভারত থেকে বিচ্ছিন্ন করার পাকিস্তানি স্বপ্ন কখনও পূরণ হবে না বলে সাফ জানিয়ে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

 

সোমবার ( সেপ্টেম্বর ২৬) জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সব সময়ই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিপরীতে পেয়েছে পাঠানকোট এবং উরির মত হামলা।

 

তিনি বলেন, এসব হামলার পেছনে যে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে তা পাঠানকোটের ঘটনায় ধৃত বাহাদুর আলীর স্বীকারোক্তিতেই স্পষ্ট। কিন্তু তারপরও দেশটি ক্রমাগত এসব অভিযোগ অস্বীকার করে আসছে।পাকিস্তান মনে করে এসব হামলার মাধ্যমে তারা আমাদের ভূখণ্ড কেড়ে নিতে পারবে। কিন্তু পাকিস্তানের প্রতি আমার উপদেশ হলো সেই স্বপ্ন পরিত্যাগ করুন। আমি পরিষ্কার করে বলতে চাই, জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা সব সময়ই ভারতের অংশ হয়েই থাকবে।

সূত্র: বাংলা নিউজ