সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

সিল্কসিটিনিউ ডেস্ক:

সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ চিকিৎসক।

রোববার বিকাল ৩টার দিকে ঢাকায় অবস্থিত কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যান। এক ঘণ্টার বেশি সময় ধরে তারা কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের দলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মো. আব্দুল জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা আহমেদ এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ।