সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার ঢামেকে মৃত্যু

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
কারাগারে অসুস্থ আ.লীগ নেতার ঢামেকে মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন (৬৫) নামে এক আওয়ামী লীগ অসুস্থ হয়ে যান। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদের বাবার নাম আমজাদ হোসেন সিকদার। তিনি মিরপুরের ১২ নম্বর ওয়ার্ডের একজন সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন।

কারারক্ষী মেহেদী হাসানসহ দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা জানান, মুরাদ হোসেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিনটি বিচারাধীন হত্যা মামলায় বন্দি ছিলেন। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এবং পরে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।