সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

কামরাঙ্গীরচরের অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
কামরাঙ্গীরচরের অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে জুরাইনের একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এ সময় সাবিনা আক্তার বৃষ্টি নামে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুমাইয়া এখন তার বাবা কাছে আছে। সে সুস্থ আছে। সবার সঙ্গে কথা বলছে।

এর আগে গত ৩ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম থেকে অপহৃত হয় সুমাইয়া। এর পর তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি ও পরে অপহরণের মামলা দায়ের করেন।

সূত্র: রাইজিংবিডি