লাইফ স্টাইল

কাপুচিনো কফি রেসিপি

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কাপুচিনো কফি রেসিপি

উপকরণঃ

ইনস্ট্যান্ট কফি ১ চা চামচ

চিনি ১ চা চামচ

দুধ ১ কাপ

ফ্রেশ ক্রিম ৪ চা চামচ

গরম পানি

প্রস্তুত প্রনালিঃ

একটি কাপে কফি, চিনি নিয়ে তাতে গরম পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সুন্দর একটা রং চলে আসবে। এবার ১ কাপ দুধ একটি পাত্রে নিয়ে দুধটি গরম করুন। এবার একটি কাচের বোতলে দুধ নিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিন। তাতে দুধের উপর ফেনা তৈরি হবে। এবার আস্তে আস্তে কফি মগের উপর থেকে এই দুধ ঢালতে থাকুন। দুধ ঢালার পর কফির ওপর দিকে ফেনার আস্তরণ থাকবে। এবার কফির ওপরের অংশে একটু শুকনো কফি গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর ফ্রেশ ক্রিম দিয়ে কফি মগের উপরের অংশে সাজিয়ে দিন।