সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভ সংখ্যা ৬। শুভ বার শুক্র। শুভ রত্ন হীরা। প্রকৃতিগতভাবে আপনি মিশুক, সামাজিক ও সৃজনশীল। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সহজেই অন্যদের প্রভাবিত করতে পারে। আপনি কৌশলী। ঝামেলা এড়িয়ে চলতে চান। আপনি বিলাসী। আপ্যায়ন ও সামাজিকতায় ব্যস্ত থাকতে চান। মেধা ও ব্যক্তিত্বের জন্য জীবনের লক্ষ্যপথে অগ্রসর হতে তেমন বেগ পেতে হবে না। শিল্প ও সুকুমারবৃত্তির পূজারি আপনি। তবে অমৃতাচার ও ইন্দ্রীয় সুখপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।

দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
গোপন শত্রুরা তৎপর হয়ে উঠতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কোনো ধরনের শোক সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ সফল হতে পারে। গোপন কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্তৃপক্ষের বা সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। সুযোগ থাকলে আজ প্রাইজ বন্ড অথবা লটারির টিকেট কিনতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ধর্ম ও আধ্যাত্মিক কাজকর্মে আনন্দবোধ করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারেন। রিপুকে সংযত রাখতে পারলে ভালো করবেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি আচরণে সহিষ্ণু হওয়ার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপন লোকেরা কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের সীমা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাঙ্ক্ষিতজনকে প্রস্তাব দিতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আজ কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রতিবেশীদের সহযোগিতা আশা করতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখুন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য সম্ভাবনা আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
সূত্র: এনটিভি









