লাইফ স্টাইল

কাঁচা আমের শরবত

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এখন আমের মৌসুম চলতেছে । টক প্রেমীদের জন্য আজ নিয়ে এলাম কাঁচা আম দিয়ে দারুণ মজাদার শরবত তৈরির সহজ রেসিপি । ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

যা যা লাগবে :

• আম কিউব ৫/৬ কাপ।
• চিনি স্বাদ মতো।
• বিট লবণ স্বাদ মতো।
• বরফ কুঁচি প্রয়োজন মতো।
• কাঁচা মরিচ ২/৩ টি।
• রসুন কোয়া ১ টি।
• পানি ৫০০ গ্রাম।
• সরিষা সামান্য।

 

প্রস্তুত প্রণালী :

ব্লেন্ডারে সামান্য পানি কিউব করা আম, চিনি, বিট লবণ, কাঁচা মরিচ, রসুন কোয়া, সরিষা, দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে ছেঁকে নিন।
পরিবেশন গ্লাসে ঢেলে বরফ কুঁচি ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

সূত্র: অনলাইন