সদ্য প্রকাশিত
রাজশাহী

কাঁকনহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
কাঁকনহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

গোদাগাড়ী প্রতিনিধি:
“টেকশই ভবিষ্যৎ গড়ি এসডিজি এর সতের লক্ষ্য অর্জন করি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার গোদাগাড়ীর কাঁকনহাট পৌর অডিটরিয়ামে এসডিডিবি প্রকল্প ও কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিতাসের প্রোগ্রাম অফিসার লুচিয়া মার্ডি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ।

 
অন্যান্যদের মধ্যে কারিতাসের মাঠ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রোগ্রাম অফিসার আগষ্টিন রাতিয়া মুনিয়া, আমিনুল ইসলাম, স্বপন এল গোমেজসহ পাকড়ী ইউনিয়নের সকল প্রতিবন্ধি এবং কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

 
বক্তারা প্রতিবন্ধিদের জন্য গোদাগাড়ীসহ অন্যান্য স্থানে পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, আদালত ও যানবাহন প্রতিবন্ধি বান্ধব করে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

 

সেইসাথে তারা প্রতিবন্ধিদের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন অফিসের চাকুরীর ব্যবস্থা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন। কোন প্রতিবিন্ধ সমাজের বোঝা নয়, তারা সকলেই পরিবারের সন্তান, সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে কাজ করতে পারে বলে  উপজেলা নির্বাহী অফিসার বক্তৃতায় উল্লেখ করেন।

 
তারা বলেন গোদাগাড়ী উপজেলায় সাড়ে ছয় হাজার প্রতিবন্ধি রয়েছে। ইতোমধ্যে সরকারীভাবে তাদের নিবন্ধনের কাজ সমাপ্ত করা হয়েছে এবং অন্যান্য কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধিতা কোন বিষয় নয়। বাংলাদেশের অনেক প্রতিবন্ধি আন্তর্জাতিক অলিম্পিক ও বিভন্ন ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে দেশে ভাবমুর্তি বিদেশের নিকট উজ্জল করেছে। তিনি প্রতিবন্ধিদের অবহেলা না করে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে কাজ লাগানোর জন্য সমাজের সকল শ্রেণির মানুষ ও সরকারের প্রতি আহবান জানান।

 
কোন প্রতিবন্ধি ব্যক্তি যদি নিবন্ধনের বাহিরে থাকে তাহলে তার সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। সেইসাথে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধিদের সম-সুযোগ প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে অতিথিবৃন্দ দুইজন প্রতিবন্ধির হাতে সাদাছড়ি তুলে দেন।

স/শ