সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

কলকাতা থেকে ভাগাড়ের মাংস পাচার হচ্ছে বাংলাদেশ ও নেপালে

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
কলকাতা থেকে ভাগাড়ের মাংস পাচার হচ্ছে বাংলাদেশ ও নেপালে

সিল্কসিটিনি্উজ ডেস্ক:

কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় ভাগাড়ের মাংস সরবরাহকারী চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  এ নিয়ে ক্রেতা তথা ভোক্তা সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে দমদমের আড়াই নম্বর গেটের কাছে একটি ফ্রায়েড চিকেনের দোকানে মাংস দেয়ার সময় এক সরবরাহকারীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় মানুষ।

রেস্তোরাঁয় দেয়ার সময় তাকে আটক করে উত্তর দমদম পৌরসভায় খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া একজন জানিয়েছে তারা শুধু কলকাতা নয় ওই মাংস প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালেও পাচার করে থাকে।

গ্রেফতার মানিক বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে স্বীকার করেছে, ‘বাংলাদেশের মাংস ব্যবসায়ীদেরও তারা সরবরাহ করে।

নতুন টাকা, গরু ও মহিষের মাংসের সঙ্গে চোরাইপথে প্যাকেটে করে ওই মাংস পৌঁছে দেয়।’

পুলিশ এখন খতিয়ে দেখছে মাংস পাচারকারীদের সঙ্গে জঙ্গি চক্রের কোনো যোগাযোগ আছে কি না।

পশ্চিমবঙ্গের ভাগাড়ের মাংস-কাণ্ড প্রকাশ্যে আসার পরই আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে।

রেস্তোরাঁ বা হোটেলমুখী হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। আতঙ্ক এমন পর্যায়ে যে, খুচরা বাজারে মুরগি ও খাসির মাংস বিক্রিও কমে গেছে।