সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৩ ও ৯। শুভ বার মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল। গতিশীল ব্যক্তিত্ব ও জীবনের প্রতি সিরিয়াস দৃষ্টিভঙ্গি অন্যদের চেয়ে আপনাকে আলাদা করেছে। নেতৃত্ব দেওয়ার গুণ আছে আপনার। সাংগঠনিক ও বিশ্লেষণী ক্ষমতা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্বুদ্ধ করে। সামর্থ্যের চেয়ে অনেক বেশি দায়িত্ব এসে চাপবে আপনার ওপর। আপনার ইচ্ছাশক্তি প্রচণ্ড। পুরোমাত্রায় কর্তৃত্ব করতে চান। আপনাকে কুশলী হতে হবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামলা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের সীমবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ব্যাপারে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সংগীতশিল্পীদের জন্য সময় অনুকূলে নাও থাকতে পারে। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো থাকবে না। অতীতের কোনো জটিল রোগ আবার দেখা দিতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কোনো উচ্চাশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের সহায়তা আশা করতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
সূত্র: এনটিভি









