লাইফ স্টাইল

কর্কটের পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে, মীন ঝুঁকি নেবেন না

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৬ ও ৬। শুভ বার বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন হীরা ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি কাজে আন্তরিক, আইনানুগ ও নিয়মানুবর্তী। আপনার কৌশলী মনের পরিপূরক হিসেবে কাজ করছে দৃঢ়তা ও ইচ্ছাশক্তি। আপনি মিশুক, দয়ালু ও বিবেকবান। সহজেই যে কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন। কাউকে সাহায্য করতে আপনার কোনো দ্বিধা নেই। কিন্তু কেউ আপনার ওপর সুযোগ নিতে চাইলে আপনি তাকে ক্ষমা করতে পারেন না। অন্যদের চেয়ে উচ্চতর মর্যাদায় নিজেকে আসীন করতে চান। তাই সাফল্য লাভের জন্য শত্রুতার মোকাবিলা করতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূলে থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পাবে। বিনোদন শুভ।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। আজ ইচ্ছা করলে প্রাইজবন্ড অথবা লটারির টিকেট কিনতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা আছে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করলেই ভালো করবেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। যে যেতে চায় তাকে যেতে দিলেই ভালো করবেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারস্পরিক ও সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠ কেউ আপনার শত্রুতাও করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করার চেষ্টা কোনোভাবেই ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। ঠান্ডা ও ধুলাবালু সম্পর্কে সতর্ক থাকুন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য সময় থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পুরোনো আত্মীয়দের কারো সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। গৃহে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

সূত্র: এনটিভি