লাইফ স্টাইল

করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে ডেঙ্গু জ্বর!

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে ডেঙ্গু। ব্রাজিলের করোনা পরিস্থিতি গবেষণা করে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিগুয়েল নিকোলেসিস। তিনি বলেছেন, মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে সেরে ওঠা সবাই করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবে। এতে করে ডেঙ্গুর নিরাপদ ভ্যাকসিন ব্যবহার করে কিছুমাত্রায় করোনা প্রতিরোধ সম্ভব। গবেষণাকর্মটি রিভিউয়ের জন্য পাঠানো হয়েছে।

গবেষণার ফলাফল সঠিক প্রমাণিত হলে করোনার বিরুদ্ধে কার্যকর হয়ে উঠতে পারে ডেঙ্গুর ভ্যাকসিন। মিগুয়েল নিকোলসিস বলেছেন, দুটি ভাইরাসের মধ্যে একটি রোগ প্রতিরোধগত মিথস্ক্রিয়া রয়েছে, যা কেউ আশা করতে পারেনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ