সদ্য প্রকাশিত
মতামত

করোনা ভাইরাস সংক্রমণ: একটি আর্থ-সামাজিক বিশ্লেষণ

নিউজ ডেস্ক১২ জুন ২০২০৫ মিনিট পড়া
করোনা ভাইরাস সংক্রমণ: একটি আর্থ-সামাজিক বিশ্লেষণ

করোনা ভাইরাস সংক্রমণ: একটি আর্থ-সামাজিক বিশ্লেষণ 

সকল জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি ও প্রতিকার, হার্ড ইমিউনিটি, স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা ব্যবস্থার দূর্বলতা, করোনার সঠিক গবেষণা ও ঔষধ, লকডাউন/ছুটি, গার্মেন্টস কর্মীরা শত মাইল পায়ে হেটে কাজে যোগদান, করোনার অর্থনৈতিক প্রভাব, গণস্বাস্থ্যের কীট আবিষ্কার ও অনুমোদন নিয়ে আলোচনা ও সামলোচনা , বিদেশী কূটনীতিকদের দলবেধে নিজ নিজ দেশে ফিরে যাওয়া, করোনার মধ্যে কৃষকের ধান কাটায় সহযোগিতা এবং করোনা যোদ্ধাদের অবিরাম চেষ্টা ও বিভিন্ন হাসপাতাল থেকে রোগীদের বের করে দেয়া ও কোভিড রোগীরা সেচ্ছায় পালিয়ে যাওয়ার ঘটনা, বেসরকারী হাসপাতালে করোনা সেবা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ভূমিকা নিয়ে যেমন বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ হয়েছে, তেমন কিছু গুজব ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টাও করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের চরিত্র নিয়ে দেশ-বিদেশের জেনেটিক বিজ্ঞানীরা এ পর্যন্ত করোনার জিনোম বিশ্লেষণ করে ব্যক্তি থেকে ব্যক্তিতে কয়েক শতবার চরিত্র বদল ও সংক্রমণের প্রমাণ পেয়েছে।

বর্তমানে বেশ কয়েকটি করোনা পরীক্ষাগারে প্রতিদিন প্রায় দশ তের হাজার লোকের পরীক্ষা করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে পরীক্ষার সুযোগ না পাওয়া এবং সনাক্ত করোনা পজিটিভ রোগীর চেয়ে করোনা নেগেটিভ রোগী বিভিন্ন হসপাতালে ঘুরে কোন ধরনের চিকিৎসার সুযোগ না পেয়ে মারা যাওয়ার অভিযোগ রয়েছে। করোনা অথবা করোনা সন্দেহে মারা যাওয়ার পর লাশ দাফন নিয়ে পরিবারের সদস্যদের ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অমানবিক আচরণ, করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে যাওয়া, স্ত্রী তার স্বামীকে বাসায় ঢুকতে না দেয়া যেমন লক্ষ করা গেছে তেমন নারায়নগঞ্জের একজন কমিশনার ও তার সেচ্ছাসেবক দলের মানবিক দৃষ্টান্ত আমরা লক্ষ করছি। এসব কিছুর পরেও সারাদেশে করোনা মোকাবেলার ক্ষেত্রে মহৎ উদ্দেশ্য কিছু ডাক্তার, মেডিকেল টিকনোলজিস্ট, নার্স, পুলিশ ও র‌্যাব, কিছু সরকারী জরুরী সেবা দপ্তরের লোকদের এবং মিডিয়া কর্মীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অবিরাম চেষ্টা বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে।

করোনা সংক্রমণ চরিত্রের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সাম্যবাদী চরিত্র। রাজা-প্রজা, ধনী -দরিদ্র, উচ্চ-নি¤œ বিত্তের সব শ্রেণীর মানুষ সংক্রমিত হচ্ছে ও হতে পারে। যে কারনে করোনার সাম্যবাদীর চরিত্রের চেয়ে পুঁজিবাদী চরিত্র নিয়ে বেশি বিশ্লেষণের দাবি রাখে, তাহলো পুঁজিবাদ ও বিশ^ায়নের কারণে করোনা ভাইরাস আজ বিশে^র ২১২ টি দেশে গ্রামের তুলনায় শহর এলাকায় বেশি বিস্তার ঘটেছে; মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডসেনিটাইজার, ঔষধ ও টেস্টিং কীট, পিপিই এর মূল্য, উৎপাদন ও ব্যবসা বেড়েছে এবং এই ধরনের পণ্যের বাণিজ্য পুঁজির সঠিক হিসাব এই মুহুর্তে বলা কঠিন। বিশ্লেষকদের দাবী করোনা ভাইরাসের জন্য ঔষধ ও ভ্যাকসিন এর আবিষ্কার ও এর ভবিষ্যৎ বাণিজ্যিক ব্যবহার কোন কোন রাষ্ট্রকে অধিকতর শক্তিশালী করবে । যে কারনে করোনা কখনও বেশ মানবিক আবার কখনও চরম অমানবিক ও বাণিজ্যিক, কোন কোন বিশেষ আঞ্চলকে চরম দরিদ্য বা দূর্ভিক্ষ বয়ে আনবে আবার কোন কোন অঞ্চলের পুঁজিবাদ চাঙ্গা হবে। আবার দরিদ্র অঞ্চলের মহামারি বা দুর্ভিক্ষের নামে করোনা বাণিজ্য থেকে অর্জিত পুঁজির মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে সেই অঞ্চল বা রাষ্ট্রকে নানবিদ পর্যায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।

করোনা ভাইরাসের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে শ্রমিক, দিনমজুর, গার্মেন্টস কর্মী, রিক্সাচালক, বাড়ির কাজের বুয়া, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের কর্মক্ষম মানুষ, মধ্য প্রাশ্চসহ বিভিন্ন দেশে কর্মহারা রেমিটেন্স যোদ্ধারা যারা চাকুরীচ্যুত হয়ে দেশে ফিরেছে তারা বেশ অসুবিধার মধ্যে পড়েছে যার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি রাষ্ট্রকে বহন করতে হবে এবং বর্তমান সরকার নানাবিধ ত্রাণ কার্যক্রম পরিচালনা ও প্রণদনার মাধ্যমে কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে যদি করোনা আক্রান্ত শতকরা ৮০-৯০ ভাগ লোক হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন মেনে চলে তাহলে করোনা জয় করা সম্ভব । করোনা যুদ্ধের জন্য হোম কোয়ারেন্টাইন,আইসোলেশন ও সামাজিক দূরত্ব এ কথা বেশ আলোচনা হয়েছে। সরকারকে ভাবতে হবে দরিদ্র জনগোষ্ঠীকে করোনা আক্রান্ত হলে, কি ভাবে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন এবং সামাজিক দূরত্ব পদ্ধতি ব্যবহার করবে? দরিদ্র মানুষ যারা একটি মাত্র রুমে বসবাস, একটি টয়লেট ব্যবহার করে থাকে, যাদের করোনার চেয়ে ক্ষুধার আতঙ্ক বেশি, যাদের কোনভাবে করোনার অভ্যাস ও নিয়মে বাধ্য করা যাচ্ছে না, মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও হাট-বাজারে যাতায়াত কমানো যাচ্ছে না; তারাই হল সবচেয়ে এখন করোনা সংক্রমণের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। করোনা হটস্পট থেকে অন্য স্থানে যেন কোনভাবে মানুষ যেতে না পারে সেজন্য সরকারী ছুটি ঘোষণা করেছিল ৩১ মে পর্ষন্ত এবং সব ধরণের গণপরিবহন বন্ধ থাকা সত্যেও বেশকিছু শ্রমজীবী মানুষ ঈদকে কেন্দ্রকরে যাতায়াত করেছে।

৩১ মে তারিখ খেকে অল্পসংখ্যক পরিসরে গণপরিবহন ও অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে। আর্থ-সামাজিক বিশ্লেষণ হচ্ছে যে,জনস্বাস্থ্যকে এই সময় বেশি গুরুত্ব দিয়ে ছুটি বাড়ালে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আবার অর্থনীতিকে বেশি গুরুত্ব দিলে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ লকডাউন তুলে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আবার কারফিউ বা লকডাউন দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশে সরকার কঠোর লকডাউন না দিলেও, যে সাধারণ ছুটি দিয়েছিল তাতে কোন ধরনের তোয়াক্কা না করে প্রায় ২০/২৫ ভাগ জনসাধারণের মারাত্মকভাবে স্বাস্থ্য অসচেতনাতা নিয়ে ছুটির প্রথমে সমুদ্রভ্রমণ ও শেষে ঈদে বাড়ি যাওয়া ও ফিরেআসা নিয়ে আমরা যা দেখছি; তাতে মনে হয়, জীবন না জীবিকা ? এই উভয়সংকট বিবেচনা করে সরকার সমগ্র দেশকে লাল, হলুদ ও সবুজ করোনা জোন ভাগ করে করোনা প্রতিকারের জন্য সাময়িক সিন্ধান্ত নিয়েছে। তবে পর্যবেক্ষণ পরে যদি করোনা অবস্থা বেশি অবনতির দিকে যাওয়া শুরু হয় তাহলে কঠিন ও বাধ্যতামূলক জোনভিত্তিক লকডাউন সীমিতআকারে যা শুরু হয়েছে তা কার্যকর হলে একই মডেলের জোনভিত্তিক লকডাউন সমগ্রদেশে ঘোষণার সম্ভাবনা রয়েছে।

মো: সিরাজুল ইসলাম, শিক্ষক ও গবেষক, সমাজবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।