সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

করমর্দন ছাড়া শুরু তৃতীয় বিতর্কও, এগিয়ে চলছে

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
করমর্দন ছাড়া শুরু তৃতীয় বিতর্কও, এগিয়ে চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠিক দ্বিতীয় বিতর্কের মতোই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প করমর্দন ছাড়াই শুরু করলেন তাদের তৃতীয় বিতর্ক।

এবার সঞ্চালকের দায়িত্ব পালন করছেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস।

লাস ভেগাসের নেভাগা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উঠেই দুই প্রার্থীই নিজ নিজ পোডিয়ামে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন। আর বিতর্ক শুরু হলো সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে।

সুপ্রিম কোর্টকে জনগণের পাশে থাকার কথা বললেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি কেন্দ্রীয় বিষয়, এবং আদালতকে সাধারন মানুষের পাশে থাকতে হবে, ক্ষমতাধর কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে আদালত নয়।

অস্ত্র নিয়ন্ত্রণ  ইস্যুতে ট্রাম্প টেনে আনলেন শিকাগোর প্রসঙ্গ। বললেন, এখানে অস্ত্র নিয়ন্ত্রণের পরেও সন্ত্রাস, সহিংসতা কমেনি। তবে বাস্তবতা হচ্ছে শিকাগোর এই সহিংসতায় জড়িতরা পাশের ইন্ডিয়ানা থেকে অস্ত্র কিনে আনছেন, যেখানে অস্ত্র নিয়ন্ত্রিত নয়।

গর্ভপাত ইস্যুতে ট্রাম্পের বক্তব্য মায়ের গর্ভ থেকে বাড়ন্ত শিশুকে বের করে আনা হয়। আর হিলারির কাছে জানতে চাওয়া হয় কেনো তিনি দেরিতে গর্ভপাত বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উত্তরে হিলারি বলেন, এটি পুরোপুরি একজন মায়ের সিদ্ধান্তের বিষয়।

রাশিয়া প্রসঙ্গ আসলে ডনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। তবে ফ্যাক্ট চেক বলছে, তার মুখে প্রায়শই শোনা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা।

সূত্র: বাংলা নিউজ