লাইফ স্টাইল

কন্যার বিদেশযাত্রার যোগ আছে, উত্তেজনা পরিহার করুন কুম্ভ

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩। শুভ বার বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, দক্ষ, উদ্যোগী ও উচ্চাভিলাষী। দায়িত্ব ও কর্তব্য সচেতনতার পাশাপাশি আপনার রয়েছে নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণ। নিজে নিয়মশৃঙ্খলা মেনে চলেন, তাই অন্যদের নিয়মানুবর্তী দেখতে চান। নিজে প্রাণবন্ত, তাই অন্যদের সহজে উদ্বুদ্ধ করতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আছে। আর নিজের মত আপনি বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন। জীবনে আপনি প্রচণ্ড বৈরিতার সম্মুখীন হতে পারেন। কর্মস্পৃহা ও ধৈর্য আপনার জীবনে সাফল্যের ভিত রচনা করতে পারে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। বিনম্র আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আধ্যাত্মিকতার চিন্তা-চেতনায় তৃপ্তিবোধ করবেন। জানার আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো সৎ গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।

 
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। আজকে ইচ্ছা করলে কাউকে প্রস্তাব করতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ের যোগ আছে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। আহারে বিহারে সাবধান থাকলে ভালো করবেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পাবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

 
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

সূত্র: এনটিভি