সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

কঠিন চ্যালেঞ্জের সামনে মামুনুলরা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কঠিন চ্যালেঞ্জের সামনে মামুনুলরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শিরোপাধারী চট্টগ্রাম আবাহনীর সামনে কাল মঙ্গলবার কঠিন চ্যালেঞ্জ। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার পোচেওন সিটিজেন এফসি। এশিয়ান ফুটবল পরাশক্তির চতুর্থ সারির দল হলেও মাঠে আধুনিক ফুটবলের সব কলাকৌশল দেখিয়েছে তারা। জিততে হলে নিজ মাঠে তাই সর্বোচ্চ নৈপুণ্যই দেখাতে হবে আয়োজক দলের।

যদিও আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আবাহনী কোচ সাইফুল বারি টিটুর কথায় ছিল প্রতিপক্ষের প্রতি সম্মানের ছায়া, ‘ওদের যে খেলা দেখেছি। বিশেষ করে আধুনিক ফুটবলের যে বিষয়গুলো আছে, টিম শেপ, ডিফেন্ডিং, অ্যাটাকিং, ট্রানজিশন- এসব বিষয়গুলো ওরা ভালোভাবে মেনে চলার চেষ্টা করে। টিম অনুযায়ী তারা যে সুযোগগুলো তৈরি করেছে, সে অনুযায়ী তারা গোল পায়নি। তিন ম্যাচে সম্ভবত তিন গোল করেছে। কিন্তু কোনও সন্দেহ নেই প্রতিপক্ষ হিসেবে তারা শক্তিশালী।’

তাই বলে বিনা যুদ্ধে পার পাবে না প্রতিপক্ষ- এমন হুঁশিয়ারি দিয়ে এই কোচ আরও বলেন, ‘আমরা টুর্নামেন্টে সেরা খেলাটা খেলার জন্য তৈরি। আসলে তাদের হারাতে হলে সেরা খেলাটাই লাগবে। মনোযোগ ধরে রাখতে হবে। সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স লাগবে। ’

তিনি আরও যোগ করেন, ‘সেমি-ফাইনালে উঠে প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে ।আমরা গতবারের চ্যাম্পিয়ন,  সবাই আশা করে ফাইনালে যাব, চ্যাম্পিয়ন হবো। আমরা এখনও সেই ট্র্যাকে আছি।’

কোচের মতো অধিনায়ক মামুনুল ইসলামের চোখে ফাইনালে খেলার স্বপ্ন, ‘টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল পোচেওন। বাংলাদেশের একমাত্র দল হিসেবে আমরা সেমিতে খেলছি।  বাংলাদেশের ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হলে আমাদের ফাইনাল খেলতে হবে। কোরিয়ার দলকে যদি আমরা হারাতে পারি, তাহলে সেটা আমাদের ফুটবলের জন্য ইতিবাচক হবে। গত তিন ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি, সেটা যেন এই ম্যাচে না করি। তাহলেই জিতবো।’

তিনি আরও যোগ করে বলেন, ‘কোরিয়ার থার্ড ডিভিশন বা ফোর্থ ডিভিশনের দল- এটা কথা নয়। তারা কোরিয়ার প্রতিনিধিত্ব করে। আমরা যেমন চট্টগ্রাম আবাহনী নই, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। তাই আমি চাইব আমার দেশের পতাকাই উড়ুক।’

এদিকে পোচেওন অধিনায়ক হান ইয়ং সু মনে করছেন কোনও চাপের মাঝে নেই তার দল, ‘নিজ মাঠে বরং শিরোপাধারীরাই চাপের মাঝে থাকবে। গত তিনটি ম্যাচে আমরা খারাপ খেলিনি, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই,আমরা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

সূত্র : বাংলাট্রিবিউন