সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
অপরাধ ও দুর্নীতি

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা, আটক ৯

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা, আটক ৯

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজারের বাকঁখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে আসার তথ্য ছিল র‌্যাবের কাছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশেষ অভিযান চালানো হয়।

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়েছে। এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে তেলের ড্রামের ভেতর কৌশলে লুকানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্বাস উদ্দিন (৪৮), আবু তাহের (৪২), ফিরোজ (৩৮), মোস্তাক আহাম্মদ (৪০), নবী হোসেন (৩৮), শাহাব উদ্দিন (৫৫), সেলিম (৬৮), জাফর আলম (৬৩), আবুল কালাম ওরফে কালু (৭০)। তারা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মহেশখালীর মো. বোরহান উদ্দিন। বোরহান উদ্দিন বড় মাপের একজন ইয়াবা কারবারি। তিনি বর্তমানে পলাতক।

র‌্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।