সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ওয়াসিম, শচীন, ওয়ার্নরা ছাড়া সেরা একাদশ

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ওয়াসিম, শচীন, ওয়ার্নরা ছাড়া সেরা একাদশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সর্বকালের সেরা একাদশে নেই ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, স্যার ডন ব্রাডম্যান, শেন ওয়ার্নদের মতো ক্রিকেট লিজেন্ডরা। এমনই এক সেরা একাদশ সাজিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।

 

আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার মরগানের নির্বাচিত সর্বকালের সেরা একাদশে সর্বোচ্চ তিনজন রয়েছেন দক্ষিণ আফ্রিকার।

 

এছাড়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের দুইজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা থেকে রয়েছেন একজন করে ক্রিকেটার। নেই কোনো পাকিস্তানি বা নিউজিল্যান্ডের তারকা।

 

মরগানের সাজানো সেরা একাদশে দলপতির দায়িত্ব পেয়েছেন ইংলিশদের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। এই একাদশে সাত ব্যাটসম্যানের পাশাপাশি রয়েছে চার বোলার। ওপেনার হিসেবে মরগান বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আর কুককে।

 

মরগানের সেরা একাদশ:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, মিচেল

সূত্র: বাংলা নিউজ