সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
এবারের ঈদে মন খারাপ ঢাকাই সিনেমার নন্দিত তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর। ঈদকে ঘিরে তেমন কোনো পরিকল্পনাও নেই তাদের। ওমর সানী জানান, ‘ঈদকে ঘিরে আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই। ঢাকায় যে ভয়ংকর ঘটনা ঘটে গেল, এটা ভুলতে পারছি না। সবার জন্য দোয়া করি। সবার মঙ্গল হোক।’

মন খারাপের আরও একটি কারণ আছে বলে জানান ওমর সানী। তিনি বলেন, ‘আমার ছেলে ফারদিন এখন যুক্তরাষ্ট্রে পড়ালেখা করছে। এবার ছেলেকে ছাড়াই ঈদ করব। প্রতিবছর আমার মেয়ে ফাইজা ছেলের সঙ্গে ঈদের দিন ঘুরে বেড়াত। এবার আমরা মেয়ের সঙ্গে ঘুরব। ঠিক করেছি মেয়ে যেখানে যেতে চাই, তার সঙ্গে আমরা যাব। মেয়ের সঙ্গেই কাটবে আমাদের ঈদ।’
উল্লেখ্য, ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর পড়ালেখা করছে। পাশাপাশি সেখানে একটি হলিউড সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যুক্ত হয়েছে।