সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ওবামার চেয়ে পুতিন ভালো নেতা : ট্রাম্প

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
ওবামার চেয়ে পুতিন ভালো নেতা : ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো নেতা।

স্থানীয় সময় বুধবার একটি টেলিভিশন ফোরামে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান সম্পর্কে কথা বলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এ সময় তিনি ওবামা সরকারের কঠোর সমালোচনা করেন।

একই ফোরামে যোগ দেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। তিনি ই-মেইল ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

এনবিসি টেলিভিশনের এ অনুষ্ঠানে হিলারি-ট্রাম্প পরপর কথা বলেন। প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন। বৈশ্বিক নেতৃত্বে ওই সময়ের সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

এনবিসিরি ‘কমান্ডারস-ইন-চিফ’ ফোরামে অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রবীণ ও বিদগ্ধ জেনারেলরা। ট্রাম্পের অভিযোগ, ওবামা-হিলারি তাদের সামর্থের প্রকাশ ঘটাতে দেননি।

৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার পর হিলারি ও ট্রাম্প এই প্রথম একই মঞ্চে কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে রাষ্ট্রীয় তথ্যের আদান-প্রদান নিয়ে প্রশ্নের মুখে পড়েন হিলারি। এফবিআইয়ের পরিচালক জেমস কোমে হিলারিকে ‘চূড়ান্তর রকমের বেহিসাবি’ বলে উল্লেখ করেন। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠনের কথা বলেননি তিনি।

 

এদিকে বড় পরিসরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন ওবামা। তিনি চান, বৈশ্বিক নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরো শক্ত অবস্থানে থাকুক। শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তির মডেল দাঁড় করাতে চেষ্টা করেছেন তিনি।

সূত্র: রাইজিংবিডি