সিল্কসিটিনিউজ ডেস্ক:
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য ও ফিটনেস নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। ১ নভেম্বর ৫৩ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী।
বয়স বাড়লেও তার ফিটনেস ধরে রাখার অভ্যাস নিয়ে কৌতূহল রয়েছে অনেকের। তবে কঠোর ডায়েট বা খাবারের ওপর অতিরিক্ত বিধিনিষেধ নয়, বরং ঘরোয়া খাবার ও নিয়মিত জীবনযাপনেই গুরুত্ব দেন তিনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সকালের শুরু যেভাবে

প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া দিনের শুরু করেন মধু ও লেবু মেশানো এক গ্লাস হালকা গরম পানি দিয়ে। এরপর সকালের নাশতায় থাকে ব্রাউন ব্রেড টোস্ট ও ওটস।
সকালের খাবার বাদ না দেওয়া এবং প্রোটিন ও আঁশসমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করেন তিনি।
্
দুপুরের খাবারে ঘরোয়া পদ
দুপুরের খাবারে ঐশ্বরিয়ার পছন্দ সাধারণ ঘরোয়া খাবার। তার খাবারের তালিকায় থাকে ডাল, রুটি ও সেদ্ধ সবজি। অতিরিক্ত তেল-মসলায় ভাজা খাবারের বদলে ঘরে তৈরি খাবারই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী।
পাশাপাশি একবারে বেশি না খেয়ে নির্দিষ্ট বিরতিতে অল্প পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে বলে জানা যায়।
রাতের খাবার হালকা
রাতের খাবারেও ভারী পদ এড়িয়ে চলেন ঐশ্বরিয়া। আগের বিভিন্ন প্রতিবেদনে তাঁর রাতের খাবারের তালিকায় গ্রিলড মাছ ও ব্রাউন রাইসের কথা উল্লেখ করা হয়েছে। খাবারের মাঝখানে ক্ষুধা লাগলে মৌসুমি ফল ও শুকনো ফল খান তিনি।
ট্
জাঙ্ক ফুডে অনীহা
ঐশ্বরিয়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড এড়িয়ে চলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
তার খাবারের তালিকায় তাজা ফল, শাকসবজি ও ফলের রস গুরুত্ব পায়। শরীরের পানির ভারসাম্য বজায় রাখতেও নিয়মিত পানি পান করেন তিনি।
ব্যায়ামে যোগ ও হাঁটা
খাবারের পাশাপাশি শরীরচর্চার দিকেও মনোযোগী ঐশ্বরিয়া। তীব্র জিম ওয়ার্কআউটের চেয়ে যোগব্যায়ামকে বেশি পছন্দ করেন বলে জানা যায়। তার শরীরচর্চার রুটিনে সকালের হাঁটা, জগিং এবং প্রায় ৪৫ মিনিট যোগব্যায়াম রয়েছে। এর মধ্যে পাওয়ার ইয়োগাও অন্তর্ভুক্ত। পাশাপাশি ফাংশনাল ট্রেনিং ও কার্ডিও ব্যায়ামও করেছেন তিনি।
সব মিলিয়ে ঐশ্বরিয়ার খাদ্যাভ্যাসে কঠোর বিধিনিষেধের চেয়ে ঘরোয়া খাবার, পরিমিত আহার, পর্যাপ্ত পানি পান ও নিয়মিত শরীরচর্চার বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।









