সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন বিকালে

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন বিকালে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছিল। আজ বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ সংবাদ সম্মেলন বিকাল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে ড. কামাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এদিকে ঢাকায় আগামী বৃহস্পতিবার গণসমাবেশ করতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন দুপুর ১২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ২৪ ডিসেম্বর রাজধানীতে গণর‌্যালি করারও সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।

গণসমাবেশ ও গণর্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে অনুমতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জানা গেছে, ড. কামাল হোসেন হঠাৎ করে অসুস্থবোধ করায় বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।