নিজস্ব প্রতিবেদক:
ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেনকে জামায়াত সম্পর্কে প্রশ্ন করায় গণমাধ্যমকর্মীকে ‘খামোশ’ বলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
শুক্রবার বিকালে আরইউজে সভাপতি কাজী শাহেদ, সহসভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু এবং সামাদ খান এক বিবৃতিতে বলেন, ড. কামাল হোসেনের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, প্রাজ্ঞ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক জামায়াতের পক্ষ নেওয়ায় আমরা গভীরভাবে হতাশ এবং উদ্বিগ্ন।
এর আগে শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের কারণে ড. কামাল হোসেন তাদেরকে খামোশ বলেন।

স/শা










