সদ্য প্রকাশিত
মতামত

এসএসসি পরবর্তী প্রশিক্ষণ

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২০১ মিনিট পড়া
এসএসসি পরবর্তী প্রশিক্ষণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এসএসসি পরীক্ষার পর অনেক শিক্ষার্থীই অবসর সময় কাটান। কিন্তু বর্তমান যুগে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে অহেতুক সময় নষ্ট করা নিজের ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দেয়ার সামিল।

এই সময়টাকে অবশ্যই গঠনমূলক কাজে ব্যয় করতে হবে। যে কোনো বিষয়ে দক্ষ হতে পারলে নিজের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। এসএসসি পরীক্ষা পরবর্তী সময়টাতে তথ্য-প্রযুক্তিবিষয়ক জ্ঞান অর্জন করতে পারলে নিজেকে এক ধাপ এগিয়ে নেয়া যাবে।

এসএসসি পরীক্ষার পর শুধু শুধু বসে না থেকে প্রত্যেকেরই তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে প্রশিক্ষণ নেয়া উচিত। শুধু এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারের ওপর বিভিন্ন কোর্স শুরু করেছে।

এসএসসি পরীক্ষার্থীদের অবশ্যই এই মূল্যবান সুযোগ গ্রহণ করে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে দক্ষ হবার প্রতি মনোনিবেশ করতে হবে। সব প্রতিষ্ঠানই যদি এরকম মহৎ উদ্যোগ নেয় তাহলে সবাই উপকৃত হবে।

আমরা প্রত্যাশা করব, জাতির ভবিষ্যৎ কর্ণধার এসএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার পর মূল্যবান সময় নষ্ট না করে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে নিজেকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলানোর মতো উপযুক্ত হিসেবে গড়ে তুলবেন এবং চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে এসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

উপ-ব্যবস্থাপক, সাধারণ বীমা কর্পোরেশন