সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে কমিটি

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৯১ মিনিট পড়া
এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে কমিটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংসদে বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হবে ২০ মার্চ। এ উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট জন্মদিবস উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে উদযাপন পরিষদের আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্যসচিব করা হয়েছে।

পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, ইয়াহ ইয়াহ চৌধুরী, নির্বাহী সদস্য সেলিম ওসমান এমপি, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল হক।

৯০তম জন্মদিন উপলক্ষে ২০ মার্চ সকাল ১০টায় গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস্ মিলনায়তনে এরশাদের রচিত গ্রন্থ সমগ্র প্রদর্শন করা হবে। আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদের কবিতা আবৃত্তি এবং পল্লীবন্ধুর লেখা গান পরিবেশিত হবে।