সদ্য প্রকাশিত
রাজনীতি

এমপি জাহিদকে গণসংবর্ধনা দিল বিএনপি-জামায়াত

নিউজ ডেস্ক৩ মে ২০১৯১ মিনিট পড়া
এমপি জাহিদকে গণসংবর্ধনা দিল বিএনপি-জামায়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি থেকে বহিষ্কৃত ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে গণসংবর্ধনা দিয়েছে বিএনপি-জামায়াত।

বৃহস্পতিবার বিকালে তার নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা শহরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এর আগে গাড়ি শোভাযাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে সদ্য শপথ নেয়া সংসদ সদস্য জাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় ফিরে অনুষ্ঠানে যোগ দেন তিনি। জামায়াত নেতা বাবলু রশিদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে মঞ্চে সংবর্ধনা দেন বিএনপির এ সংসদ সদস্যকে।