সদ্য প্রকাশিত
বিচিত্র

এবার জন্ম নিল টেস্ট টিউব সিংহ

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
এবার জন্ম নিল টেস্ট টিউব সিংহ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

টেস্ট টিউব পদ্ধতিতে এর আগে ভেড়াসহ অন্য কয়েকটি প্রাণীর প্রজনন সম্ভব হলেও সিংহের প্রজনন করা হয়নি। তবে এবার বিশ্বে প্রথমবারের মতো জন্ম নিল টেস্ট টিউব সিংহ। সফলভাবে এ কাজটি করেছেন দক্ষিণ আফ্রিকার গবেষকরা।

বিশ্বে মানুষের অযাচিত কর্মকাণ্ডের কারণে সিংহ ও গণ্ডারসহ বহু প্রাণী বিলুপ্তির পথে। তবে গবেষকরা বলছেন, বিভিন্ন বিপন্ন প্রজাতিকে বিলুপ্তির কবল থেকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে এই পদ্ধতি।

দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার একদল গবেষক এ কৃত্রিম প্রজনন গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন।

গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ইসাবেল বলেন, টেস্ট টিউব পদ্ধতিতে কৃত্রিম প্রজনন সিংহের জন্য এটাই প্রথম। এখন আমরা এই অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে বিপন্ন বিড়াল প্রজাতির সদস্যদের রক্ষার কাজ চালাব। ভবিষ্যতে তুষার চিতা ও বাঘের ওপর এ পদ্ধতি প্রয়োগ করতে চলেছি আমরা।

গবেষকরা একটি পুরুষ সিংহের স্পার্ম নিয়ে কৃত্রিমভাবে টেস্ট টিউবে নিষিক্ত করে তা একটি নারী সিংহের দেহে স্থাপন করেন। এরপর স্বাভাবিকভাবেই দুটি শাবক জন্ম দেয় নারী সিংহটি। এ সিংহশাবক দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে।