সদ্য প্রকাশিত
বিচিত্র

এবার ইমোজি দুনিয়ায় হিজাব পরা মহিলাও!

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
এবার ইমোজি দুনিয়ায় হিজাব পরা মহিলাও!

সিল্কসিটিনিউজ ডেস্ক: ১৭ জুলাই ছিল বিশ্ব ইমোজি দিবস। এই দিনই অ্যাপেল নিয়ে এল বিভিন্ন নতুন ইমোজি। হিজাব পরা মহিলা, শিশুকে স্তন্যপান করানো মায়ের ইমোজি এবং ক্রস লেগে মেডিটেশন করছে এমন এক ব্যক্তির ইমোজি। তবে এখনই নয়, এই বছরের শেষের দিক থেকে ব্যবহার করা যাবে ইমোজিগুলি। এই দিন অ্যাপেল-এর সিইও টিম কুক নিজেই টুইট করে নতুন ইমোজিগুলির কথা জানিয়েছেন।

ইতিমধ্যেই ইন্টারনেটে এই ইমোজি গুলি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।গত বছর নভেম্বরে ‘অ্যাপেল’ হিজাব পরা মহিলার ইমোজি তৈরির অনুমোদন পায় ‘ইউনিকোড’ নামের একটি আন্তর্জাতিক সাহচর্যের থেকে। এই হিজাবটির ক্যাম্পেন করে জার্মানিতে বসবাসকারী ১৫ বছরের এক সৌদি আরবের ছাত্রী। এই ইমোজিটি যেরকম অনেকে পছন্দ করেছেন, ঠিক তেমনই টুইটার ঘিরে হিজাবি মহিলার ইমোজি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সূত্র: এবেলা