সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে ডা. মোহা. হাছানাত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ ছাড়া নওগাঁ মেডিক্যাল কলেজ, নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সামাজিক-সংষ্কৃতিক সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।









