সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

এটিএম কার্ড জালিয়াতি চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
এটিএম কার্ড জালিয়াতি চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার দুপুরে র‌্যাব হেড কোয়ার্টার্সের এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উপপরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতের কাজে ব্যবহৃত ভুয়া এটিএম কার্ড উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

 

 

সূত্র: রাইজিংবিডি