সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
রাজনীতি

এটা সম্পূর্ণ ফরমায়েশি রায় : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
এটা সম্পূর্ণ ফরমায়েশি রায় : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তাকে রাজনীতি এবং আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি ন্যায়-বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এটা সম্পূর্ণ ফরমায়েশি রায়। সরকার যা বলছেন আদালতে তা প্রতিফলিত হয়েছে। আমরা রায় প্রত্যাখ্যান করছি।’ আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই মামলায় বিচারকাজ একেবারে একতরফাভাবে চলেছে। খালেদা জিয়া অসুস্থ হওয়ায় আদালতে আসতে পারেননি। ফলে কারাগারে তার জন্য আদালত স্থাপন করা হয়। তারপর তার চিকিৎসার ব্যবস্থা না করেই বিচারকাজ চালানো হয়। এখনও তিনি হাসপাতালে আছেন। অসুস্থ অবস্থায় রায় দেওয়া আইনবিরোধী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে সরকার টিকে আছে। তারা আরেকটি অবৈধ ও একতরফা নির্বাচন দিতে চায়। তাই খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই রায়। এই সরকার অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে। মামলা দিয়ে বিরোধীদের রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা একদলীয় শাসন কায়েম করতে চায়। কিন্তু জনগণ তা মেনে নেবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে সারা দেশে ভোট চাচ্ছেন, অন্যদিকে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখছে। এই অবস্থায় কখনও একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে প্রত্যককে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।