সিল্কসিটিনিউজ ডেস্ক :
এগ চিলি রেসিপি
উপকরণঃ
সেদ্ধ ডিম ৪ টা
পেঁয়াজ কুচি ২ টে চামচ
ক্যাপসিকাম কিউব ১/২ কাপ
কাঁচামরিচ চেরা ৪/৫ টি
আদা ও রসুন কুচি ১ টে চামচ করে
কর্নফ্লাওয়ার ২ টে চামচ
ময়দা ২-৩ চা চামচ
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো তেল
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
ডিমের সাদা অংশ ১ টা ডিমের
সয়া সস ১ টে চামচ
ভিনেগার ১ টে চামচ
টমেটো কেচাপ ২ টে চামচ

পদ্ধতি:
সেদ্ধ ডিম ৪ টুকরো করে কেটে নিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, স্বাদমতো লবণ, গোলমরিচ গুড়া পরিমান মত পানি দিয়ে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিন। এবার সেদ্ধ ডিমগুলি এই ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লাওয়ারে কোট করুন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে ডিমগুলি দিয়ে সোনালী করে ভেজে নিন।
এবার ওই কড়াইয়েই কাট করা পেঁয়াজ, ক্যাপসিকাম দিন। হালকা ভাজা-ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, গোলমরিচ, কাঁচা মরিচ সয়া সস, ভিনেগার ও টমেচটো কেচাপ মেশান। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন।নেড়ে চেড়ে দিন। গ্রেভি কিছুটা ঘন করার জন্য ১ চা চামচ কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলে নিয়ে ডিমের মধ্য দিন। সামান্য একটু চিনি দিয়ে দিন টেস্ট ব্যালেন্স করার জন্য।তৈরি হয়ে গেল এগ চিলি।









