সদ্য প্রকাশিত
চাকরি

এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রানার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিষয়টি উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের ইএইচএসের অভিজ্ঞতাসহ আইপিএতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা ২৫-৩২ বছর। নির্বাচিতদের ময়মনসিংহে নিয়োগ দেওয়া হবে।

বেতন 

আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের একটি পরিচ্ছদপত্রসহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সিভি পরিচালক, এইচআর বিভাগ, রানার গ্রুপ, ১৩৮/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ 

পদটিতে আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত।