সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাকরি

একাধিক পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
একাধিক পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের শাখা প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘জুনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)’ এবং ‘সিনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

 

জুনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ  হতে হবে। এ ছাড়া আইটি সম্পর্কিত জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

সিনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া আইটি সম্পর্কিত জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ‘career.afbl@akij.net’ ঠিকানায় ছবিসহ জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমেও আবেদন করতে পারবেন। ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে ৩০ ডিসেম্বর এবং ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদের জন্য ২৯ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম