সদ্য প্রকাশিত
সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
চাকরি

একাধিক পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
একাধিক পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের শাখা প্রতিষ্ঠান আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড। ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সিমেন্ট মার্কেটিং’ ও ‘প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার (মার্কেটিং ডিপার্টমেন্ট)’ পদে শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

 

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সিমেন্ট মার্কেটিং

যেকোনো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বরিশাল বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী ও সিলেট জেলায়। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৪ হাজার টাকা।

 

প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার (মার্কেটিং ডিপার্টমেন্ট)

যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে যশোর জেলায়। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ২০ হাজার টাকা।

 

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে ছবিসহ অনলাইনে আবেদন করা যাবে ২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম