সদ্য প্রকাশিত
তথ্যপ্রযুক্তি

একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাকড

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাকড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেসরকারি স্যাটেলাইট একাত্তর টেলিভিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে।

গত পরশু প্রথম দফায় একবার ওয়েবসাইটটি হ্যাক করেছিল তুরস্কের ‘ব্ল্যাকম্যান’ নামের হ্যাকের দল। পরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পর আরেক দফায় বুধবার হ্যাক করে ‘আমজনতা’ নামের হ্যাকার দল।

ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে হ্যাকাররা।

সেই সাইনবোর্ডে গ্রাফিক্সে ‘আল্লাহ’র নাম লেখা। আর সেখানে বলা হয়েছে, ‘নাস্তিক মিডিয়া, ইসলামবিদ্বেষী কার্যক্রম বন্ধ করো…’

আর নীচের দিকে স্ক্রল করে লেখা, উই আর : বিহাফ অব মুসলিম ইন বাংলাদেশ।

এবারের হ্যাকাররা অবশ্য দাবি করেছে তারা বাংলাদেশের।

এর আগে ২০১৩ সালের ৫ মে একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক করে প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেছিল হ্যাকাররা।

সূত্র: টেকশহর