সদ্য প্রকাশিত
খেলা

একদিন আগেই কলম্বো যাচ্ছেন মুশফিকরা

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
একদিন আগেই কলম্বো যাচ্ছেন মুশফিকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পঞ্চম দিনে দ্বিতীয় সেশনের ঘণ্টাখানেকের মধ্যেই বাংলাদেশ ২৫৯ রানে হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে। খেলা শেষে গলেতে বেশিক্ষণ থাকছে না সফরকারীরা। ১৫ মার্চ দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আজ শনিবারই কলম্বোর উদ্দেশে গাড়িতে চাপছেন মুশফিকরা।

দ্বিতীয় ম্যাচের আগে কলম্বোতে তিনদিন সময় পাবে বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী রবিবার কলম্বো যাওয়ার কথা থাকলেও আগে ভাগে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় একদিন আগেই যাচ্ছে।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘রবিবার অনুশীলন করার সম্ভাবনা কম। হয়তো ঐচ্ছিক অনুশীলন থাকতে পারে।’

এদিকে কলম্বো টেস্টের জন্য দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। তিনি শনিবারই কলম্বোর বিমানে বাংলাদেশ ছেড়েছেন। আজই দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এই ওপেনার।

টেস্ট সিরিজ শেষ হলে ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৫ মার্চ থেকে ১ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।

কলম্বো টেস্টের স্কোয়াড : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাশীষ রায়, লিটন দাস ও কামরুল ইসলাম রাব্বি।

সূত্র: বাংলা ট্রিবিউন