সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

এক লিপস্টিকের দাম ১২০ কোটি টাকা!

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
এক লিপস্টিকের দাম ১২০ কোটি টাকা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক এটি। এই লিপস্টিকের দাম জানলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে! এক লিপস্টিকের দাম ১৪ মিলিয়ন মার্কিন ডলার।

যা বাংলাদেশি অর্থে প্রায় ১২০ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৫৬০ টাকা। বলছি, এইচ. কউচার বিউটি ডায়মন্ড ব্র্যান্ডের লিপস্টিকের কথা।

 

বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিপস্টিক এটি। তবে কী আছে এই লিপস্টিকে যে, এর এতো দাম?

 

এই লিপস্টিকের কেস ১৮ ক্যারেটের ১১০ গ্রাম খাঁটি সোনা দ্বারা তৈরি। এতে ১২০০টি হীরা বসানো আছে। এই লিপস্টিকের কেসে নিজের নাম খোদাই করার সুবিধাও আছে।

আপনি চাইলে আজীবনও এই লিপস্টিক ব্যবহার করতে পারবেন। কারণ এটি রিফিলযোগ্য। অন্যান্য রঙের লিপস্টিকও হীরাখচিত মহামূল্যবান এই লিপস্টিকের কেসের মধ্যে বসিয়ে ব্যবহার করতে পারবেন।

 

এই ব্র্যান্ডের মাশকারাও আছে। এটিও স্বর্ণ ও হীরাখচিত। এই ব্র্যান্ডের প্রসাধনী কিনলেই পাবেন ডিসকাউন্টসহ সব সময় জরুরি পরিষেবা।

বিশেষ অনুরোধ সাপেক্ষে এই লিপস্টিক শুধু ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনতে পারবেন!

সূত্র: এক্সপেনসিভ-ওয়ার্ল্ড ডট কম/ জি এইচ গসিপ