সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

এক পাঙ্গাশের দাম ২২৮০০ টাকা!

নিউজ ডেস্ক২৯ জুন ২০২০১ মিনিট পড়া
এক পাঙ্গাশের দাম ২২৮০০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি বাজারে ২২৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

রোববার রাত ১টার দিকে দৌলতদিয়া পদ্মার ৬ নম্বর ফেরীঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি পাশেই দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী নাটাই মোল্লার কাছ থেকে ১২০০ টাকা কেজি দরে ২২৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে গুরু হালদার জানান, রাতে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে নদীতে মাছ ধরতে যান। ৩ ঘণ্টা পর পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছে জাল ফেলতেই জোরে একটু ঝাঁকুনি দেয়; তখনই বুঝতে পারি জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে।

ঘণ্টাখানেক সময় নিয়ে জাল টেনে নৌকায় উঠালে দেখি বড় একটা পাঙ্গাশ মাছ। এত বড় মাছ পাওয়ায় তিনি বেজায় খুশি বলে জানান।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সোমবার সকালে মাছটি ১২০০ টাকা কেজি দরে কিনেছি। মোবাইল ফোনের মাধ্যমে এক শিল্পপতির কাছে ১৩০০ টাকা কেজিতে বিক্রি করার দরদাম হচ্ছে বলে জানান।

পরে মাছটি ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে রাখার জন্য নিয়ে গেলে উৎসুক জনতা তা দেখতে ভিড় করেন।

 

সুত্রঃ যুগান্তর