শীতের সময়ে শিশুরা বেশিই অসুখ-বিসুখে আক্রান্ত হয়। এ সময় তাদের প্রয়োজন বাড়তি যত্ন।

আসুন জেনে নিই এ সময় শিশুর যত্নে করণীয়-
১. ভোরের দিকে এখন হালকা শীত পরতে শুরু করেছে। আবহাওয়ার এই পরিবর্তন বুঝে শিশুকে পোশাক পরান। এ সময় শিশুকে একেবারে পাতলা কাপড় পরিয়ে রাখবেন না। এতে শিশুর ঠাণ্ডা লেগে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বুঝে শিশুকে পোশাক পরান।

২. শীত ও গরম যাই হোক শিশুকে প্রতিদিন গোসল করাতে হবে। শীত যখন বেশি পড়তে শুরু করবে, তখন কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করানো যেতে পারে। জীবাণুমুক্ত রাখতে গোসলের পানিতে মিশিয়ে দিতে পারেন অ্যান্টিসেপটিক লিকুইড।
৩. শীত শিশুর ত্বকের যত্নও নিতে হবে। এ সময় শিশুর ত্বক খসখসে হয়ে যায়। তাই গোসলের পর শিশুর শরীর ও মুখে ভালোমানের বডি লোশন ও ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। বগলের নিচে, কুচকিতে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।
শিশুর ত্বক নরম ও কোমল রাখতে অলিভ অয়েলও উপকারী। এ ছাড়া গোসলের সময় শিশুর বগল, গলার নিচের জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে।
৪. এ সময় একটানা ফ্যান বা এসি ছেড়ে রাখবেন না। দিন ও রাতের যে সময়ে গরম অনুভূত হয়, তখন বেশি গতিতে ফ্যান চালানো যাবে না, শেষ রাতের দিকে ফ্যান বন্ধ করে রাখুন। অনেক সময় শুধু ফ্যানের বাতাসের কারণেও শিশু অসুস্থ হয়ে পড়ে।
৫. শিশুকে ভাজাপোড়া খাবার, বাসি কেক, পেস্টি, দোকানের জুস থেকে দূরে রাখুন।
সূত্রঃ যুগান্তর









