লাইফ স্টাইল

ঋণগ্রস্ত হতে পারেন কর্কট, বন্ধুদের সহযোগিতা পাবেন ধনু

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৫ ও ৯। শুভ বার মঙ্গল ও বুধ। শুভ রত্ন পান্না ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি উদ্যোগী ও সাহসী। সেই সঙ্গে সাবধানী ও কৌশলী। নিজের বক্তব্য সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। অন্যকে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের গুণাবলি আছে আপনার মধ্যে, সহজে সরাসরি বিরোধে জড়ান না। আপনার মেধা যে কোনো বিষয়ের গভীরে যেতে সহায়তা করে। আর সময়মতো সিদ্ধান্তে পৌঁছাতে কোনো অসুবিধা হয় না।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূলে থাকবে। শরীর মোটামুটি ভালো থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে প্রভাবিত করা সম্ভব হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। তীর্থযাত্রা শুভ।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ ভলো থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। প্রণয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। মন ভালো থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে।

সূত্র: এনটিভি