সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ২ ও ৩। শুভবার সোম ও বৃহস্পতি। শুভ রত্ন মুক্তা ও পোখরাজ।

প্রকৃতিগতভাবে আপনি পরিশালিত ও সৃজনশীল। আপনার কল্পনাশক্তি ও ইনটুইশন যেকোনো বিষয়ের মর্মমূলে প্রবেশ করার ক্ষমতা দিয়েছে। বৈষয়িক ও পার্থিব জিনিসের চেয়ে আত্মিক ও আধ্যাত্মিকতা আপনাকে বেশি আকর্ষণ করে। স্বাধীন আত্মবিকাশের মূল্য আপনার কাছে অনেক। মেধা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। বিনয়ী ও নিরাসক্ত হলেও আপনার মাঝে আছে আবেগ ও উদ্দীপনা। যেকোনো পরিবেশের মধ্য থেকে পরিবেশের ঊর্ধ্বে আপনি সহজেই উঠতে পারেন। আত্মশক্তিই আপনার সাফল্যের উৎস।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ জোরদার করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক অবস্থান ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে ধারণা পেতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময়ে প্রতিকূলতা সম্পর্কে সাবধান থাকুন। কোনো ধরনের সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ দেখা দিতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল না ভাবলেই ভালো করবেন। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধর্মীয় কাজকর্মে আনন্দবোধ করবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় অনুকূলে থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা আশা করতে পারেন। সংগীতশিল্পীদের গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে।
সূত্র: এনটিভি









